Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকস্লাইডার

বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩ কোটি ৩৭ লাখ

করোনাভাইরাসের থাবায় বিশ্বজুড়ে বিভিন্ন দেশে সংক্রমণ ও প্রাণহানি অব্যাহত রয়েছে। বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ১৩ কোটি ৩৭ লাখ। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৯ লাখের ঘর।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ২৯ লাখ ৯০৯ জনে। এছাড়া, ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ৩৬ লাখ ৮০ হাজার ৫৬৬ জনে।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ১৬ লাখ ৩৭ হাজার ২৪৩ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ৭২ হাজার ৮৪৯ জন মারা গেছেন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৩১ লাখ ৯৭ হাজার ৩১ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৪১ হাজার ৯৭ জনের।

করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে ভারতেও। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে এক লাখ ২৬ হাজার ৭৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দৈনিক সংক্রমণের ক্ষেত্রে এটা একটা রেকর্ড। এই সময়ের মধ্যে দেশটিতে মারা গেছেন ৬৮৫ জন।

বাংলাটিভি/ আসাদ রিয়েল

সংশ্লিষ্ট খবর

Back to top button