Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যঅন্যান্যদেশবাংলাবাংলাদেশ

রাজধানীর বিভিন্ন হাসপাতালে শয্যা বাড়ানোর কাজ চলছে: স্বাস্থ্যসচিব

রাজধানীর বিভিন্ন ৭শ থেকে ৮শ শয্যা বাড়ানোর কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ লোকমান হোসেন মিয়া।

দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান তিনি।

এসময় সচিব জানান, ডেডিকেটেড করোনা হাসপাতাল হিসেবে উত্তর সিটি কর্পোরেশনের ১২৫০ শয্যার হাসপাতাল শিগগিরই চালু হবে। এছাড়া আরও বিভিন্ন হাসপাতালে শয্যা বাড়ানোর কাজ চলছে।

সচিব আরও বলেন, কোভিড মোকাবিলায় জনগণের চিকিৎসা নিশ্চিতে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই; স্বাস্থ্যসেবার সাথে সম্পৃক্ত সবাই আন্তরিকভাবে কাজ করছে।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button