Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশস্লাইডার

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু

দেশে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। রাজধানীর বিভিন্ন হাসপাতালগুলোতে সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়। সাধারণ মানুষের সাথে টিকা নিয়েছেন মন্ত্রী, সাংসদসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। তবে করোনা প্রতিরোধে করোনা টিকা নেয়ার পাশাপাশি, বরং স্বাস্থ্যবিধি মেনে চলাকেই বেশি গুরুত্ব দেয়া প্রয়োজন বলে মনে করছেন টিকা প্রাপ্তরা।

কোভিড টিকার প্রথম ডোজে তেমন একটা নেতিবাচক উপসর্গ না থাকায় দ্বিতীয় ডোজ নিতে আগ্রহের কমতি ছিলো না সাধারণ মানুষের মধ্যে। যাঁরা আগে টিকার প্রথম ডোজ নিয়েছেন,তাঁরাই আজ  পেয়েছেন দ্বিতীয় ডোজ।

অনেক উন্নত দেশও ভ্যাকসিন ব্যবস্থাপনায় হিমশিম খাচ্ছে উল্লেখ করে টিকা কার্যক্রমকে সরকারের যুগান্তকারী সাফল্য হিসেবে দেখছেন অনেকে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী ভ্যাকসিন নেয়ার পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশে জাতীয়ভাবে করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কার্যক্রম শুরু হয়। বুধবার পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৫৫ লাখ ৬৮ হাজার ৭০৩ জন। দ্বিতীয় ডোজের পাশাপাশি টিকার প্রথম ডোজও চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বাংলাটিভি/ আসাদ রিয়েল

সংশ্লিষ্ট খবর

Back to top button