আন্তর্জাতিকইউরোপ
অস্ট্রেলিয়ার সঙ্গে কোয়ারেন্টাইন মুক্ত ভ্রমনের ঘোষণা নিউজিল্যান্ডের

অস্ট্রেলিয়ার সঙ্গে কোয়ারেন্টাইন মুক্ত ভ্রমন চালু করার ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অর্ডার্ন। দুই সপ্তাহের মধ্যে কোয়ারেন্টাইন মুক্ত ভ্রমণ ব্যবস্থা চালু করা হবে বলে আমি নিশ্চিত করছি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ এপ্রিল থেকে এ যাত্রা শুরু হবে। এছাড়াও দ্বি-পথ বিশিষ্ট করিডোর ট্রান্স-টসমান ট্রাভেল আগামী ১৮ এপ্রিল থেকে চালু করার অনুমোদন দিয়েছেন।
করোনা মহামারির সময় নিউজিল্যান্ডে ভ্রমণ-নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এই ঘোষণার ছয় মাস পর বলা হয়েছিল, নিউজিল্যান্ডের নাগরিকেরা অস্ট্রেলিয়ার নির্দিষ্ট কিছু রাজ্যে কোয়ারেন্টাইন ছাড়াই ভ্রমণ করতে পারবেন।
বাংলাটিভি/ডেস্ক রিপোর্ট



