Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলাআন্তর্জাতিক

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে বিশ্ব অটিজম দিবসে আলো প্রজ্জলন

বিশ্ব অটিজম দিবস উপলক্ষে, সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে, নীল আলো প্রজ্জলন করা হয়েছে।

শনিবার রিয়াদের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়। ১৪তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে, সৌদি আরবে বসবাসরত প্রায় ২৩ লাখ বাংলাদেশি অভিবাসীসহ, সবাইকে সচেতন করার লক্ষ্যে, দূতবাসে নীল আলো প্রজ্জলন করা হয়েছে বলে জানায়, দূতাবাস।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী জানান,অটিজম বিষয়ে ভ্রান্ত ধারণা ও কুসংস্কার দূর করতে হবে সবাইকে। এসব বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রশিক্ষণ,পারিবারিক ও সামাজিক পূর্ণ সমর্থন দেয়া সম্ভব হলে, তারাও দক্ষ হয়ে সমাজের জন্য ভূমিকা রাখতে সক্ষম হবে।

বাংলাটিভি/ডেস্ক রিপোর্ট

সংশ্লিষ্ট খবর

Back to top button