Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগহেলথ টিপস

হাসপাতালে বাড়ছে করোনা রোগির চাপ

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় রোগির চাপ সামলাতে হিমশিম অবস্থা হাসপাতালগুলোতে। একদিকে, নমুনা পরীক্ষার জন্য দীর্ঘ লাইন, অন্যদিকে আক্রান্ত সব রোগিকে ভর্তি নেয়াও সম্ভব হচ্ছে না। কেবলমাত্র বেশি জটিলতায় থাকা রোগিদেরকেই ভর্তি করা হচ্ছে, বাকিদের ওষুধ দিয়ে বাসায় চিকিৎসা নেয়ার পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা। কোভিড ইউনিটের পরিধি আরো বাড়ানোর দাবি জানিয়েছেন রোগি স্বজনরা।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড ভাঙছে প্রতিদিনই। কেবল গত কয়েকদিনেই হঠাৎ করে সংক্রমণ বেড়ে গেছে অন্তত দিগুণ। পরিসংখ্যান বলছে,গতবছর এই সময়ের চেয়েও এবার সংক্রমণ হার বেশি ঊর্ধ্বমুখী।

ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে বেড়েছে করোনারোগির চাপ। রাজধানীর অধিকাংশ হাসপাতালেই নমুনা পরীক্ষা দিতে আসা মানুষের দীর্ঘলাইন।

যারা করোনা পজিটিভ হচ্ছেন, তাদের যেন ভোগান্তির শেষ নেই। কেবল জটিল রোগীদেরকেও আইসিউইউতে দিতে পারছে না হাসপাতাল। এছাড়া কোভিড ইউনিটের সাধারণ কেবিনগুলোর বেড পরিপুর্ণ। বাড়তি রোগির চাপে অনেক ক্ষেত্রে কোরিডোরে রেখেই চিকিৎসা দিতে হচ্ছে।

চিকিৎসকরা বলছেন, করোনা পজিটিভ হলেই হাসপাতালে ভর্তি করতে হবে এমনটা নয়। রোগী শারীরিক অবস্থা বিবেচনা করে, সে অনুযায়ী ওষুধ এবং ঘরোয়া চিকিৎসা নিলেও অন্তত ভোগান্তি কমে আসবে।

টিকা প্রয়োগের পর মানুষের উদাসীনতা,এবং অবাধ চলাফেরার কারনে করোনা ভাইরাসের সংক্রমণ আবারো বেড়েছে মনে করেন সংশ্লিষ্টরা। তাই স্বাস্থ্যবিধি মানতে সচেতনতার বিকল্প নেই।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button