Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাঅন্যান্যবাংলাদেশ

অর্ধেক আসন ফাঁকা রেখে চলবে ট্রেন

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এখন থেকে সব ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছ। সোমবার (২৯ মার্চ) রাতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী এ তথ্য জানিয়েছেন।

আগাম টিকিট বিক্রি হওয়ায় নতুন নির্দেশনা পুরোপুরি কার্যকর করা সম্ভব হবে না বলে জানিয়েছেন বিভিন্ন রেলস্টেশনের কর্মকর্তারা। তবে ট্রেনে পরিবহনের জন্য যারা অগ্রিম টিকিট নিয়েছেন তাদেরকে এক আসন ফাঁকা রেখে ট্রেনে চলাচলের আহ্বান জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বাংলাদেশ রেলওয়ের অপারেশন শাখা থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে, এখন থেকে এক আসন ফাঁকা রেখে ট্রেন চলবে। প্রতিটি ট্রেনেরই মোট টিকিটের অর্ধেক বিক্রি করা হবে। এরমধ্যে ২৫ ভাগ টিকিটি কাউন্টারে এবং ২৫ ভাগ অনলাইনে থাকবে।

রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিটি স্টেশনে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেন চলবে স্বাস্থ্যবিধি মেনে। ট্রেনে জীবানুনাশক স্প্রে করা হবে। যাত্রীদের জন্য থাকবে হ্যান্ড স্যানিটাইজার। মাস্ক ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হবে না। এছাড়া, যাত্রার আগে শরীরের তাপমাত্রা মাপা হবে। অতিরিক্ত তাপমাত্রার কোনো ব্যক্তিকে যাত্রা করতে দেওয়া হবে না।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button