Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

শচীন টেন্ডুলকার করোনা আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শচীন টেন্ডুলকার। আপাতত তার শরীরে করোনার মৃদু উপসর্গ দেখা যাচ্ছে। শনিবার (২৭ মার্চ) এক টুইট বার্তায় করোনা আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন তিনি।

শনিবার টুইটে শচীন জানিয়েছেন, ‘করোনাকে দূরে সরিয়ে রাখার জন্য আমি সব রকম নিয়ম এবং সতর্কতা মেনে চলেছি। নিয়মিত পরীক্ষাও করিয়েছি। কিন্তু তা সত্ত্বেও আজ আমি এই ভাইরাসে আক্রান্ত হয়েছি। শরীরে মৃদু উপসর্গও দেখা দিয়েছে। তবে বাড়ির বাকি সদস্যের সকলেরই রিপোর্ট নেগেটিভ।’

শচীন আরো জানিয়েছেন, আপাতত তিনি হোম কোয়ারেন্টাইনে থাকছেন এবং চিকিৎসকদের পরামর্শমতো যাবতীয় নিয়ম মেনে চলছেন। এই কঠিন সময়ে পাশে থাকার জন্য নিজের শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদও জানিয়েছেন শচীন।

সংশ্লিষ্ট খবর

Back to top button