Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর প্রতি শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এছাড়া শ্রদ্ধা জানান বিশিষ্টজনসহ সর্বস্তরের মানুষ। এসময় তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে তরুণদের কাজ করতে হবে।

সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানোর পর সকাল ৭টায় জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এসময় আওয়ামী লীগের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সিনিয়র নেতারা। এসময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অসাম্প্রদায়িক চেতনা নিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে।

একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সংস্কৃতি প্রতিমন্ত্রীসহ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রাপ্তি আর প্রত্যাশার কথা জানালেন বিশিষ্ট ব্যক্তিরা।

সমগ্র বাঙালি জাতির জন্য স্বাধীনতা এক গৌরবের অনুভূতি। উন্নয়নের অগ্রযাত্রায় দেশকে নতুন উচ্চতা নিয়ে যাওয়া প্রত্যয় সর্বস্তরের মানুষের।

শাহরিয়ার রাজ, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button