Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

ভরাডুবির পুনরাবৃত্তিতে বাংলাদেশ

শেষ ম্যাচেও গত দুই ম্যাচের ভরাডুবির পুনরাবৃত্তি। নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের লজ্জায় তামিম-মুশফিকরা।সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে কিউইদের দেয়া ৩১৯ রানের পাহাড়সহ স্কোরের বিপরীতে সফরকারীরা গুটিয়ে যায় মাত্র ১৫৪ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস করতে সক্ষম হন মাহমুদুল্লাহ।

ক্রাইস্টচার্চ থেকে ওয়েলিংটন, সময়ের সাথে ভেন্যু পরিবর্তন হলেও বদলায়নি বাংলাদেশের ক্যাচ ফেলে দেয়ার মহড়া। লাইমলাইটে আবারো মুশফিক। সাধারণ বলও মুঠোবন্দি করতে পারেন নি তিনি। সাথে নাম লেখান মুস্তাফিজুর রহমানও।

বারবার, জীবন ফিরে পাওয়া আত্মবিশ্বাসী নিউজিল্যান্ডের প্রথমসারির চার ব্যাটসম্যানকে বেশিক্ষণ উইকেট টিকতে দিলেন, না তাসকিন-রুবেলরা। তবে পঞ্চম উইকেটে ঠিকই ক্রিজে দাঁড়িয়ে যান কর্নওয়েল ও ড্যারিল মিচেল। প্রতিপক্ষ বোলারদের মাটিতে নামিয়ে আনেন তারা। ১৫৯ রানের পার্টনারশিপ গড়েন এদুজন।

মুস্তাফিজের বলে কর্নওয়েল আউট হবার আগে করেন ১২৬ রান। আর মিচেল অপরাজিত থাকেন শতরানে। তাতে কিউইদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৩১৮ রান। মাথার উপর বিশাল রানের বোঝা। দলীয় ৮২ রানে ৭ উইকেট হারিয়ে বড় পরাজয়ের সম্মুখে বাংলাদেশ। যদিও টিকে থাকার একমাত্র সফলতার নাম ছিলো মাহমুদুল্লাহ।

রুবেলকে সাথে নিয়ে করেন ৫২ রানের জুটি। একমাত্র মাহমুদুল্লাহ খেলেন অপরাজিত ৭৬ রানে সর্বোচ্চ রানের ইনিংস। কিউইদের হয়ে জিমি নিশাম পকেটে পুরেছেন ৫ উইকেট। এছাড়া ম্যাট হেনরি নেন চার উইকেট এবং জেমিসন নেন এক উইকেট।

মোহাম্মদ হাসিব, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button