Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্যআওয়ামী লীগ

নরেন্দ্র মোদির সফরবিরোধী আন্দোলন দু’দেশের সম্পর্কে প্রভাব ফেলবে না

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরবিরোধী আন্দোলন দু’দেশের সম্পর্কে কোন প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। মোদির বাংলাদেশ সফরকালে ৫টি সমঝোতা স্মারকে সই হতে পারে বলেও জানান তিনি।  রাজধানীতে আজ এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে  এক চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

অনুষ্ঠানে অংশ নিয়ে নিজেদের অনুভুতির কথা জানান ঢাকা উত্তর সিটির মেয়রসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত।এ সময় পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলনীতিই হলো সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয়।

অনষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, নরেন্দ্র মোদির সফরে ভারতের সঙ্গে ৫টি সমঝোতা স্মারক সই হতে পারে। মোদিবিরোধী আন্দোলন দুদেশের  সম্পর্কে কোন প্রভাব পড়বে না বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

পরে রাষ্ট্রদূতদের সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ বিদেশী ব্যক্তিদের সাথে বঙ্গবন্ধুর স্মৃতি সম্বলতি বিভিন্ন চিত্রকর্ম ঘুরে দেখেন ড. মোমেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button