Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

আজ সাকিবের ৩৩তম জন্মদিন

৩৪ বছরে পা দিলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ১৯৮৭ সালে আজকের দিনে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন এই মহাতারকা ক্রিকেটার।

ক্যারিয়ার জুড়ে নানা বিতর্কে জড়িয়েছেন সাকিব আল হাসান। আর মাঠে পারফর্ম করে জবাব দিয়েছেন সব সমালোচনার। ২০০৬ সালে জাতীয় দলের হয়ে ক্রিকেট শুরুর পর জন্ম দিয়েছেন অনেক রেকর্ডের।

আজ জন্মদিনে মিরপুরে অনুশীলনে নেমে পড়লেন সাকিব। ২২ তারিখ রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন তিনি। প্রথমে নেমে পড়েন ব্যাটিং অনুশীলনে। মূলত আইপিএলের প্রস্তুতি হিসেবে মাঠের অনুশীলন শুরু করলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

স্বল্পকালীন অনুশীলন ক্যাম্প করতে পারেন বিকেএসপিতে, এমন গুঞ্জনও আছে। আইপিএলে তিনি খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। তবে বোর্ড কর্মকর্তাদের নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করায় ভেস্তে যেতে পারে তার আইপিএল খেলা। সেসময় বাংলাদেশ দুই টেস্ট খেলতে সফর করবে শ্রীলঙ্কা।

সংশ্লিষ্ট খবর

Back to top button