Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

চ্যালেঞ্জিং স্কোর গড়েও হারলো বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ। তামিম-মিঠুনের অর্ধশতকে, কিউইদের মাটিতে ৬ উইকেটে দলীয় সর্বোচ্চ ২৭১ রান করেও, জিততে পারলো না সফরকারীরা। দ্বিতীয় ওয়ানডে ৫ উইকেটে জিতে, এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করলো স্বাগতিকরা। আগামী শুক্রবার ওয়েলিংটনে শেষ ম্যাচে খেলবে দু’দল।

তামিম ইকবালের ৭৮ রানের ইনিংসের ভিত এবং মোহাম্মদ মিঠুনের ৫৭ বলে ৭৩ রানের দারুণ ইনিংসে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে লড়াইয়ের স্কোর পায় বাংলাদেশ। ইনিংসের প্রায় শুরুতে লিটন দাসের উইকেট হারায় সফরকারিরা। তবে তামিমের ক্যারিয়ারের ৫০ তম অর্ধশতক আর পরে মিঠুনের ক্যারিয়ার সেরা ইনিংসে, নিউজিল্যান্ডের মাঠে নিজেদের দলীয় সর্বোচ্চ ২৭১ রানের পুঁজি গড়ে টাইগাররা।

এই দু’জনের ইনিংসের পেছনে মূল চালিকা ছিলো, চারটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ। দ্বিতীয় উইকেটে তামিম-সৌম্য’র ৮১, তৃতীয় উইকেটে মুশফিক-তামিমের ৪৮, চার নম্বরে মুশির সাথের মিঠুনের ৫১ রান এবং পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহকে সাথে নিয়ে, মিঠুনের ৬৩ রানের জুটি। সবমিলিয়ে রঙ্গিণ পোশাকে, রীতিমত রানের ফোয়ারা ছোটালেন ব্যাটসম্যানরা।

চ্যালেঞ্জিং স্কোরের বিপরীতে, দারুণ শুরু করে স্বাগতিক দুই ব্যাটসম্যান মার্টিন গাপটিল-হেনরি নিকোলস। তবে বাঁধা হয়ে দাঁড়ান মুস্তাফিজ। ২০ রান করা গাপটিলকে ফেরান তিনি। মেহেদী হাসানের জোড়া আঘাতে, দ্রুত সাজঘরে ফেরেন নিকোলস এবং ইউল ইয়াং।

তাতে ম্যাচের লাগাম টেনে ধরার চেষ্টায় স্বাগতিকরা। চতুর্থ উইকেটে ডেভন কনওয়ে এবং টম লাথামের শতরানের জুটিতে, ম্যাচের চালকের আসনে ব্লাকক্যাপসরা।

মোহাম্মদ হাসিব, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button