Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

২০ নারী যোদ্ধাকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২০ জন নারী যোদ্ধাকে সম্মাননা প্রদান করেছে।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আফরিন তাপস বিশিষ্ট সমাজকর্মী এবং বিশেষ অতিথি দের মাঝে উপস্থিত ছিলেন কান্ট্রি ডিরেক্টর, ফারাহ কবীর, একশনএইড বাংলাদেশ। ছিলেন একুশ পদকপ্রাপ্ত রবীন্দ্র সংগীত শিল্পী পাপিয়া সারোয়ার। সামনে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণের সম্মানিত কাউন্সিলরগন এবং বিভিন্ন এনজিও কর্মকর্তাগণ।

আমেনা আক্তার বৃষ্টি ২০১২ সাল থেকে নারী মৈত্রী সংগঠনের সাথে সামাজিক কার্যক্রম করে যাচ্ছে। বিশেষ করে ২০২০ সাল ছিল বৃষ্টির জন্য একটি বড় চ্যালেঞ্জ এর বছর। যখন সরকার লক ডাউন ঘোষণা করেন এবং চারিদিকে মৃত্যুর মিছিল অসুস্থতা আর হাহাকার তখন বৃষ্টি ঘরে বসে না থেকে মানুষের পাশে এসে দাড়িয়েছে।

কখনও ত্রাণ বিতরণ করেছে পথবাসীদের মাঝে কখনও হাত ধুয়ে দিয়েছে প্রতিদিন শতশত মানুষ কে। কারও রক্তের প্রয়োজন হলে ছুটে গেছে রক্তের সন্ধানে। আজ বৃষ্টি তার কাজের স্বীকৃতি পেল সে “নির্ভয়া” পুরষ্কার। বৃষ্টি বলে, সে কোভিড-১৯ যতদিন নির্মুল না হবে ততদিন সে কাজ করে যাবে একজন যোদ্ধা হিসাবে।

মাসুদ রানা, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button