Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

ছাড়পত্র নিতে দেশে আসছেন সাকিব

নতুন সমালোচনার ঝড় তুলে যুক্তরাষ্ট্র থেকে আজ (সোমবার দিবাগত রাত) মধ্যরাতে দেশে ফিরছেন সাকিব আল হাসান। রাত ১২টা দশ মিনিটে তার ঢাকার আসার কথা রয়েছে।

গেলো শুক্রবার অনলাইনে দেয়া এক সাক্ষাৎকারে, বিসিবি সভাপতিসহ বোর্ডের বিভিন্ন কর্মকান্ড নিয়ে নানা সমালোচনা করেন সাকিব। যা ভালোভাবে নেয় নি বিসিবি কর্তারা। ধারণা করা হচ্ছে আগামী ৯ এপ্রিল শুরু হতে যাওয়া, আইপিএলে তাকে, এনওসি না দেয়ার মতো সিদ্ধান্ত হতে পারে।

এদিকে, সাকিব আল হাসানের নতুন মন্তব্যকে ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তোলপাড় চলছে। কেননা টাইগার এই তারকা যে বোর্ডের অনেক অনিয়ম নিয়ে অভিযোগ করে বসেছেন।

তবে এমন মন্তব্য নিয়ে কোনো অনুতাপ নেই সাকিবের। বিশ্বসেরা অলরাউন্ডার আরেকটি সাক্ষাৎকারে বলেছেন, কথায় কথায় প্রসঙ্গ এসেছে, যা ঠিক মনে করেন বলে দিয়েছেন। রোববার রাতে বাংলাদেশের এক ক্রীড়া সাংবাদিককে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন সাকিব। উৎপলের ব্যক্তিগত ওয়েবসাইটে সেই সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে।

সেখানে তিনি বলেন, ‘আমি প্ল্যান করে কিছু বলি না। যা মনে আসে, তা-ই বলি। যা বিশ্বাস করি, তা-ই বলি,’ মন্তব্য করে সাকিব বলেন, ‘যা ঠিক মনে করি, বলে দিয়েছি।’

সংশ্লিষ্ট খবর

Back to top button