Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

জাতীয় স্মৃতিসৌধে নেপালের রাষ্ট্রপতির শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে ঢাকায় এসেছেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি।

সোমবার সকাল ১০টায় নেপাল এয়ারের বিশেষ বিমানে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিদ্যা দেবী ভান্ডারি। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে তাকে স্বাগত জানান নেপালের প্রেসিডেন্টকে বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়।

এ সময় ২১ বার তোপধ্বনি দেয় সেনাবাহিনীর একটি দল। এরপর সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। নেপালের কোনো প্রেসিডেন্ট হিসেবে তিনিই প্রথম বাংলাদেশ সফর করছেন। সফরে বিদ্যা দেবীর সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রসচিব একং উচ্চপদস্থ কর্মকর্তারাও রয়েছেন।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে আসেন বিদ্যা দেবী। সেখানে শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। চৌকস দল সামরিক কায়দায় সম্মান জানায় এ অতিথি রাষ্ট্রপ্রধানকে। প্রথা অনুযায়ী সেখানে একটি গাছের চারা রোপণ করে পরিদর্শন বইতে তিনি লেখেন, বাঙালির ত্যাগ আর সংগ্রামে অর্জিত স্বাধীনতার গৌরবগাঁথা।

সংশ্লিষ্ট খবর

Back to top button