Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

অস্ট্রেলিয়ায় বন্যা পরিস্থিতির অবনতি

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলীয় অঞ্চলে, টানা বর্ষণে সৃষ্ট বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। রাজধানী সিডনির আশপাশের  নদীগুলোর পানি বৃদ্ধি পেয়ে বাঁধ উপচে বহু এলাকা প্লাবিত হয়েছে।

কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলেরও একই অবস্থা। এখানের ১৮ হাজারের বেশি বাসিন্দাকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর বলছে, কোনো কোনো অঞ্চলে এক হাজার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে, প্রবল বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এনএসডব্লিউ। এই অঙ্গরাজ্যের মধ্য-উত্তর উপকূলীয় এলাকা থেকে ১৫ হাজার মানুষকে সরিয়ে নিতে হয়েছে। এ ছাড়া সিডনি থেকে সরিয়ে নেওয়া হয়েছে আরও তিন হাজার জনকে।

পানিতে ফুলে-ফেঁপে ওঠা নদীগুলো প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত এলাকার রাস্তাঘাট ও সেতু ডুবে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ থেকে প্রায় দেড়শ স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button