Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

বিসিবির অভিযোগ ভিত্তিহীন: সাকিব

টেস্ট ক্রিকেট না খেলার বিসিবির অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন সাকিব আল হাসান। অনলাইনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির হিসেবেই, তার আইপিএল খেলার মূল কারণ বলে উল্লেখ করেন সাকিব।

শনিবার ফেসবুক লাইভে এসে হঠাৎ নিজের অবস্থান পরিষ্কার করলেন সাকিব। জানালেন, সেই সময় আইপিএলের জন্য ছুটি চেয়ে বিসিবিকে দেওয়া তার চিঠিতে কী লিখেছিলেন। সাকিবের দাবি, টেস্টবিষয়ক বিসিবি প্রধানের সেই মন্তব্যটি ভুল ছিল। চিঠির কোথাও উল্লেখ নেই যে, তিনি টেস্ট খেলতে আগ্রহী নন।

একটি অনলাইন সংবাদমাধ্যমের ফেসবুক লাইভ অনুষ্ঠানে এসে সাকিব বলেন, ‘শুধু কথা হচ্ছে আমি টেস্ট খেলতে চাই না। আমি নিশ্চিত বিসিবিকে যখন চিঠি দিয়েছি, যারাই বলছে যে, আমি টেস্ট খেলতে চাই না বা টেস্ট খেলবো না, তারা চিঠিটা পড়েননি। এটি হচ্ছে একদম বড় কথা। আমি আমার চিঠিতে কোথাও উল্লেখ করিনি যে, আমি টেস্ট খেলতে চাই না। আমি শুধু উল্লেখ করেছি, আমি বিশ্বকাপ প্রস্তুতির জন্য এই সময়টাতে আইপিএল খেলতে চাই। শুধু এটুকুই বলেছি।’

তার চিঠির ভুল ব্যাখ্যা করা হয়েছে দাবি করে সাকিব বলেন, ‘আকরাম ভাই বারবার বলেছে- আমি খেলতে চাই না। আমার ধারণা উনি চিঠিটি পড়েননি।’

বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধানের এমন সমালোচনা করে অবশ্য বিসিবি প্রধানের স্তুতি গাইলেন সাকিব। বললেন, ‘পাপন ভাইকে ধন্যবাদ। উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। খেলোয়াড়দের এই স্বাধীনতা দেওয়া উচিত। বোর্ড কিংবা বোর্ডপ্রধান যদি কোনো ক্রিকেটারকে এভাবে সাহায্য করে, তা হলে ক্রিকেটারের আত্মবিশ্বাস বেড়ে যায়। পরে ক্রিকেটারদের জাতীয় দলের প্রতি দায়বদ্ধতাও বেড়ে যায়। সেদিক থেকে পাপন ভাইকে ধন্যবাদ দিতে চাই।’

এর আগে, শ্রীলঙ্কা সফর বাদ দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার অভিপ্রায় নিয়ে তুমুল সমালোচিত হন সাকিব। যার রেশ এখনও রয়ে গেছে। সাকিবের সমালোচনায় মেতেছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খানসহ খোদ সভাপতি নাজমুল হাসান পাপনও। সেই সময় তারা মন্তব্য করেছিলেন টেস্ট খেলতে আগ্রহী নন সাকিব।

খুব স্বাভাবিকভাবেই যা নিয়ে আলোচনার ঝড় বয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে। এতদিন ধরে বিসিবি প্রধানের সেই মন্তব্য নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি সাকিব। মুখে কুলুপ এঁটেছিলেন এতদিন।

সংশ্লিষ্ট খবর

Back to top button