Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

আবারো বিবর্ণ ব্যাটিংয়ে বাংলাদেশ

নিউজিল্যান্ডের কাছে আবারো লজ্জাজনক পরাজয় বাংলাদেশের। ডানেডিনে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে স্বাগতিকদের কাছে ৮ উইকেটে হেরেছে সফরকারীরা। কিউই বোলারদের দাপটে ১৩১ রানেই অলআউট হয় তামিম ইকবালের দল। জবাবে মাত্র ২১ ওভার দুই বল খেলে জয় তুলে নেয় টম লাথামের দল।

যেকোনো হোম সিরিজে টস জয়, সবচেয়ে বড় বিষয় হয়ে থাকে স্বাগতিক দলের জন্য। নিউজিল্যান্ডের জন্য সিরিজের প্রথম ম্যাচে জয়টা তাই আরো  সহজ হয়ে এলো। আর আগে ব্যাট করে বড় স্কোর সংগ্রহের চ্যালেঞ্জে মুখ থুবড়ে পড়লো প্রতিপক্ষ বাংলাদেশ।

ইনিংসের গোড়া পত্তন করা তামিম ইকবাল, রানের খাতা খুলেন ট্রেন্ট বোল্টের প্রথম ওভারের তৃতীয় বলে ছয় হাঁকিয়ে। কিন্তু মর্নিং শোজ দ্যা ডে, প্রবাদটি যে সবসময় সত্য হয় না, তার প্রমাণ দিলেন তিনি। বোল্টের শিকার হন তামিম। তার ফেরার পর টপ অর্ডারে ব্যাট করতে নামা সৌম্য সরকার উইকেটে টিকলেন, মাত্র তিন বল।

টপ অর্ডারের ব্যর্থতার পর মিডল অর্ডারেও একই চিত্র। মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুরও ফ্লপ এদিন। তার ২৩ আর মাহমুদুল্লাহর ২৭ রানই সফরকারী ইনিংসের ব্যক্তিগত দুটি সর্বোচ্চ স্কোর। তাতেই ১৩১ রান করে ডোমিঙ্গোর শিষ্যরা।

নতুন পেসারদের নিয়ে চমক দেখানোর কথা বলেছিলেন, কোচ ডোমিঙ্গো। উল্টো মার্টিন গাপটিল-হেনরি নিকোলসের ৫৪ রানের জুটিতে জয়ের ভিতটা আরো মজবুত হয় নিউজিল্যান্ডের। ৩৮ রান করা গাপটিলকে ফেরান তাসকিন আহমেদ। তাতে খুব একটা অসু্বিধাও হয়নি স্বাগতিকদের।

কনওয়ে এবং নিকোলসের ৬৫ রানের পার্টনারশিপে, বাকি পথটা ভালোভাবেই কাটাতে থাকে তারা। শেষদিকে হাসান মাহমুদের উইকেট প্রাপ্তি, পরাজয়ের ব্যবধানটাই কমায় সফরকারীদের। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টানা ১৪ ম্যাচে জয় কিউইদের। মঙ্গলবার ক্রাইস্টচার্চে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

মোহাম্মদ হাসিব, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button