
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৬০৮ জনের। ১ হাজার ৮৬৫ জনসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৬২ হাজার ৭৫২ জনে।
বুধবার (১৭ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫১০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ১৫ হাজার ৯৮৯ জন।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার সাত দশমিক ৬৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৬৯ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৩ শতাংশ।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে আট জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন রয়েছেন।
বাংলাটিভি/শহীদ



