Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

প্রস্তুতি ম্যাচে তামিম ইকবাল একাদশের হার

কুইন্সটাউনে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে তামিম ইকবাল একাদশকে ৯ উইকেটে হারিয়েছে নাজমুল হোসেন একাদশ। জন ডেভিস ওভাল মাঠে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেটে ২৩৩ রান করে তামিম একাদশ।

মোহাম্মদ মিঠুন খেলেন ৬৬ রানের অপরাজিত ইনিংস। তামিমের দলে খেলা স্থানীয় খেলোয়াড় বেঞ্জি চুলহান অপরাজিত থাকেন ৪৬ রানে। বল হাতে নাজমুল একাদশের হয়ে রুবেল হোসেন নেন চার উইকেট।

জবাবে, মাত্র এক উইকেট হারিয়ে জয় তুলে নেয় মাজমুল একাদশ। মুশফিকুর রহিম করেন অপরাজিত ৫৪ রান। মিরাজ করেন ৫০ রান। পেসার মুস্তাফিজের শিকার এক উইকেট।

আগামী ২০ মার্চ থেকে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজ। সিরিজের পরের দুই ওয়ানডে হবে ২৩ ও ২৬ মার্চ।

সংশ্লিষ্ট খবর

Back to top button