Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

দখল-দুষণে অস্তিত্ব সংকটে অধিকাংশ নদী

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস আজ (রোববার)। বিশ্বের অন্যান্য দেশের প্রতিবছর বাংলাদেশেও দিবসটি পালন করলেও নদ-নদীর বাস্তবচিত্র ভিন্ন। বিশেষজ্ঞরা বলছেন, প্রধানত দখল ও দুষণের কারণে বাংলাদেশের অধিকাংশ নদীই এখন অস্তিত্ব সংকটে।

এছাড়া অপরিকল্পিত বিভিন্ন প্রকল্পও নদীর  ক্ষতির কারণ হয়ে দাড়াচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিতের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

গবেষকদের হিসাবে নদীমাতৃক বাংলাদেশে ১১শ’র বেশি নদী থাকলেও উজানে পানি কমে যাওয়া, পলি ভরাট, দখল ও দুষণের কারণে বাস্তবে এসবের অধিকাংশই বিলুপ্ত হয়ে গেছে। বর্তমানে টিকে থাকা মাত্র ২ শতাধিক নদীও রয়েছে অস্তিত্ব সংকটে।

এমন বাস্তবতায় আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস। নদীর প্রতি মানুষের দায়বদ্ধতা মনে করিয়ে দিতে ১৯৯৭ সালে ব্রাজিলে ২০ টি দেশের এক সম্মেলন থেকে ১৪ মার্চ দিবসটি পালনের সিদ্ধান্ত হলেও বাংলাদেশে দিনটি পালিত হচ্ছে ২০০৪ সাল থেকে। বাপার সাধারণ সম্পাদক শরীফ জামিল বলেন, দখল ও দূষণই বাংলাদেশের নদীগুলো হারিয়ে যাওয়ার প্রধান কারণ।

নদী তীর রক্ষা গবেষক প্রকৌশলী সৈয়দ ইমদাদুল হক মনে করেন, দখল-দুষণ ছাড়াও নদীগুলো ক্ষতিগ্রস্থ হওয়ার বড় কারণ অপরিকল্পিত বিভিন্ন প্রকল্প গ্রহণ।

পানিসম্পদ বিশেষজ্ঞ ড. আইনুন নিশাতের মতে, নদী রক্ষায় আইনি ও প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশ অনেকটা এগিয়ে গেলেও তার প্রয়োগে এখনও বেশ পিছিয়ে আছে। একটি মহাপরিকল্পনা ছাড়া দেশের নদীগুলোকে রক্ষা করা সম্ভব নয় বলেও মনে করেন এই বিশেষজ্ঞ।

আসাদ রিয়েল, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button