Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের মিলনমেলা

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ফোরামের আয়োজনে গণমাধ্যমে কর্মরত সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ মার্চ) সন্ধ্যায় এ অনুষ্ঠানে ২০০ জন সাবেক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে রাত সাড়ে ১০টায় নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সাবেক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করেন।

দীর্ঘদিন পর সহপাঠীদের কাছে পেয়ে আনন্দে মেতে উঠেছিলেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের সোনালি দিন নিয়ে আলোচনা আর আড্ডায় কেটেছে তাদের পুরোটা সময়। স্বল্প সময়ের জন্য হলেও তাঁরা যেন ফিরে পেয়েছিলেন পুরোনো দিনগুলো।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য মোহাম্মদ আলী তার বক্তব্যে স্টামফোর্ড সাংবাদিক ফোরামের আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, গণমাধ্যমে কর্মরত সাবেক শিক্ষার্থীদের একসাথে পেয়ে আমি আনন্দিত। ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ব্যারিস্টার সাজ্জাদ হোসেন, আইন বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার, সাংবাদিকতা বিভাগের শিক্ষক সামিয়া আসাদী, তানিয়া সুলতানা, শবনম জান্নাত, ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের শিক্ষক ফেরদৌস আলম সিদ্দিকীসহ শিক্ষক কর্মকর্তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button