Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

আরও ১২ জনের মৃত্যু, শনাক্ত ১,০১৪

করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৫২৭ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ১৪ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৫৬ হাজার ২৩৬ জন।

করোনাভাইরাস নিয়ে শনিবার (১৩ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ১১৩৮ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১০ হাজার ৩১০ জন।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছয় দশমিক ২৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৭৪ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৩ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত ১২ জনের মধ্যে নয় জন পুরুষ, তিন জন নারী। এদের মধ্যে সবাই ঢাকা বিভাগের। ১২ জনই মারা হাসপাতালে মারা গেছেন। মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এক জন রয়েছেন।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (১৩ মার্চ) সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৯৬ লাখ ৫ হাজার ৫৮১ জন এবং মৃত্যু হয়েছে ২৬ লাখ ৫১ হাজার ৬৪০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ৬২ লাখ ৫৩ হাজার ৬১৮ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button