Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

নতুন করে উর্ধ্বমুখী করোনা সংক্রমণ, সচেতনতার তাগিদ

দেশে আবারো আশংকাজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ। গেল বছরের ডিসেম্বর থেকে সংক্রমণের নিম্নগতি যে স্বস্তি দিচ্ছিল সবার মনে, তাতে উদ্বেগ ধরিয়েছে সাম্প্রতিক প্রবণতা। ১৪ ফেব্রুয়ারি থেকে সংক্রমণের গতি আবার ঊর্ধ্বমুখী। এখনি সচেতন না হলে আগামীতে ভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে ক্রমেই বেড়েছে সংক্রমণের হার। ডিসেম্বরে পর সেটি কমে আসতে থাকে। তবে চলতি বছরের ফেব্রুয়ারি শেষদিক থেকে তা আবারো বাড়তে শুরু করে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে, গেল কয়েকদিনেই দৈনিক নতুন আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে।

বিশেষজ্ঞরা মনে করেন, সংক্রমণ নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপ বাস্তবায়নে শৈথিল্য, মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা, টিকাদান শুরুর পর মানুষের অতিমাত্রার আত্মবিশ্বাস, পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া, জনসমাগম হয় এমন অনুষ্ঠান আয়োজনই এখন সংক্রমণ বৃদ্ধির কারণ। তবে এখনি এখনি সচেতন না হলে সমস্যা বাড়বে বলেও জানান তারা।

বাংলাদেশে মেডিকেল এসোসিয়েশন বলছে, করোনা সংক্রমণ বাড়তে থাকায় আইসোলেশন সেন্টারেগুলোকে আবারো প্রস্তুত করার নির্দেশনা দিয়েছে সরকার।

সংক্রমণরোধে সবাই সচেতন ও দায়িত্বশীল না হলে, করোনা মোকাবেলা করা কঠিন হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

বুলবুল আহমেদ, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button