
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মারা গেছেন আরও ১৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৫১৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৬৬ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৫৫ হাজার ২২২ জন।
করোনাভাইরাস নিয়ে শুক্রবার (১২ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ১২৫২ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৯ হাজার ১৭২ জন।
এদিকে, ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (১২ মার্চ) বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৭ হাজার ৯৭৬ জন এবং মৃত্যু হয়েছে ১০ হাজার ৪১৮ জনের। এছাড়া বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৯১ লাখ ৯ হাজার ২০২ জন এবং মৃত্যু হয়েছে ২৬ লাখ ৪১ হাজার ৬৮৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ৪৭ লাখ ২২ হাজার ৪৩৫ জন।



