Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

১-১ গোলে ম্যানচেস্টারের ড্র

উয়েফা ইউরোপা লিগে শেষ ষোলোর প্রথম লেগে রাতের খেলায় ১-১ গোলে ড্র হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও এসি মিলানের ম্যাচ। অপর ম্যাচে অলিম্পিয়াকোসের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে আর্সেনাল।

ম্যানইউয়ের ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারেনি কেউই। এসি মিলানের মিডফিল্ডার ফ্র্যাংক কেসির গোল, হ্যান্ডবলের কারণে বাতিল হয় ভিএআরের সিদ্ধান্তে। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রুনো ফার্নান্দেজের ক্রস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন আমাদ দিয়ালো।

ইনজুরি টাইমে ক্রুনিচের কর্নার থেকে হেডে বল জালে জড়িয়ে ম্যাচে সমতা আনেন এসি মিলান ডিফেন্ডার সিমন কিয়ের। ১৯শে মার্চ মিলানের মাঠে দ্বিতীয় লেগে খেলতে নামবে ওলে গানারের ম্যানইউ।

এদিকে, উয়েফা ইউরোপা লিগে শেষ ষোলোর অন্য ম্যাচে অলিম্পিয়াকোসের মুখোমুখি হয় আর্সেনাল। প্রথম লেগে ৩-১ এর জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

সংশ্লিষ্ট খবর

Back to top button