Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

টিকা নিলেন রাষ্ট্রপতি

করোনাভাইরাসের টিকা নিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার (১০ মার্চ) বিকেলে করোনা টিকার প্রথম ডোজ নেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিনসহ বিশেষজ্ঞ চিকিৎসক দল ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, গেল ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ২৪ ফেব্রুয়ারি তাঁর ছোট বোন শেখ রেহানা করোনার টিকা নেন।

গত ৭ই ফেব্রুয়ারি বাংলাদেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু করে সরকার। বুধবার সারাদেশে করোনা টিকা নিয়েছেন এক লাখের বেশি মানুষ। এ পর্যন্ত টিকা নেয়া মানুষের সংখ্যা ৪১ লাখ । আর টিকা নিতে নিবন্ধন করেছেন ৫৪ লাখের বেশি মানুষ।

সংশ্লিষ্ট খবর

Back to top button