
করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪৯৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও এক হাজার ১৮ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৫৩ হাজার ১০৫ জন।
করোনাভাইরাস নিয়ে বুধবার (১০ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ১ হাজার ২৬৬ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬ হাজার ৬১৩ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৫.৯৮ শতাংশ। আর এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৩.১৮ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫৪ শতাংশ। করোনার আক্রান্ত হওয়ার পর সুস্থতার হার ৯১.৫৯ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত মারা যাওয়া ৭ জনের মধ্যে পুরুষ ৪ জন এবং নারী ৩ জন।
এদিকে, ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (১০ মার্চ) একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৬ হাজার ৭১৩ জন এবং মৃত্যু হয়েছে ৮ হাজার ৮৪৩ জনের। এ ছাড়া বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৮১ লাখ ৪৪ হাজার ৭৫২ জন এবং মৃত্যু হয়েছে ২৬ লাখ ২১ হাজার ৩৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ৩৮ লাখ ২৯ হাজার ২০৯ জন।



