গ্লোবাল ল থিংকার্স সোসাইটির উদ্যোগে স্বাস্থ্যসেবা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বরগুনা জেলার বরগুনা জেলা শিল্পকলা একাডেমিতে গ্লোবাল ল থিংকার্স সোসাইটি কর্তৃক মুজিববর্ষকে কেন্দ্র করে শিশুদের নিয়ে সাস্থ্য সেবা, পুষ্টি ক্যাম্প ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। ক্যাম্প এর সকল কার্যক্রম কোভিড-১৯ এর সরকারি বিধি-নিষেধ বজায় রেখে অনুষ্ঠান শুরু করা হয়।
মঙ্গলবার (২ মার্চ) বরগুনার প্রাণ কেন্দ্র বরগুনা জেলা শিল্পকলা একাডেমিতে গ্লোবাল ল থিংকার্স সোসাইটির আয়োজনে ১২০ জন শিশুদের নিয়ে আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে দেশ গঠনে তারুণ্যের ভূমিকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গ্লোবাল ল থিংকার্স সোসাইটির অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনাকালীন মহামারী সময়ে তাদের ঘরে বন্দি জীবন যাপনের কারণে ভয়াবহ যে মানসিক চাপ গিয়েছে, অনলাইন লেখাপড়ার নতুন মাধ্যম এবং মহামারী পরবর্তী নতুন জীবনের সঙ্গে মানিয়ে নিতে শিশু ও তরুণদেরকে উৎসাহিত করা এবং পারিপার্শ্বিক এমন বিভিন্ন পরিস্থিতির সঙ্গে নতুন প্রজন্মকে মানিয়ে নেওয়ার নেতৃত্বের শিক্ষা দিতে হবে বলে উল্লেখ করেন এবং পাশাপাশি তাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে হবে।
বক্তারা আরো বলেন, করোনাকালীন সময় ঘরে বন্দি শিশুদের ভয়াবহ মানসিক চাপ গিয়েছে। শিশুদের শিক্ষা, শারীরিক ও মানসিক সাস্থ্যের সুস্থ্যতা এবং পুষ্টি নিশ্চিতকরণের লক্ষ্যে এবং শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে গ্লোভাল ল থিংকার্স শিশুদের উন্নয়নে গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে।
গ্লোবাল ল থিংকার্স সোসাইটির পক্ষ থেকে বরগুনা জেলার ১২০ জন শিশুদের মাঝে সাস্থ্যসেবা, মাস্ক হ্যান্ড সেনিটাইজার ও উপহার সামগ্রী প্রদান, শিশুদের সাথে কথোপকথন ও তাদের মানসিক সাস্থ্যের দিকে লক্ষ্য রেখে সঠিক কাউন্সেলিং করা হয়।
গ্লোবাল ল থিংকার্স সোসাইটি ফাউন্ডার প্রেসিডেন্ট রাওমান স্মিতা শিশুদের ইতিবাচক মানসিকতা আত্মবিশ্বাস এবং নেতৃত্ব নিয়ে আলোচনা করেন।
জয়েন্ট অরগানাইজিং সেক্রেটারি, অ্যাড. মাহিন মেহেরাব অনিক শিশুদের দেশ গঠনে তারুণ্যের ভূমিকা এবং কিভাবে তারুণ্যের এই শক্তি দেশের উন্নয়নে কাজে লাগাতে পারে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব কিভাবে তারুণ্যের মাঝে ছড়িয়ে দিতে পারে সেই ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করেন।
আয়োজক হিসেবে ছিলেন, বরগুনার অ্যাড. মাহিন মেহেরাব অনিক, জয়েন্ট অরগানাইজিং সেক্রেটারি, জিএলটিএস, আশিক মোস্তফা রাজন, ডিস্ট্রিক্ট লিডার, বরগুনা, জিএলটিএস, জান্নাতুল ইসলাম ইমন, পিআর লিডার বাংলাদেশ টিম, জিএলটিএস। এছাড়া সহযোগিতায় ছিলেন জিএলটিএস বাংলাদেশ চ্যাপ্টারের বরগুনা জেলা টিম।
বুলবুল আহমেদ, বাংলা টিভি



