Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

শেষ ষোলোর দ্বিতীয় লেগের খেলা শুরু

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের খেলা শুরু হচ্ছে আজ (মঙ্গলবার)। বাংলাদেশ সময় রাত ২টায় পোর্তার প্রতিপক্ষ জুভেন্টাস। একইসময় বরুশিয়া ডর্টমুন্ড খেলবে সেভিয়ার বিপক্ষে।

স্প্যানিশ ক্লাব সেভিয়ার জন্য আজকের ম্যাচ জেতাটা বেশ কঠিন। কারণ প্রথম লেগে নিজেদের মাঠে ২-৩ গোলে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে হেরেছে তারা।হেরেছে কোপা দেল রে সেমিফাইনালেও। ফলে আত্মবিশ্বাসে তলানিতে থাকা স্প্যানিশ দলটি, বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে কতোটা প্রভাব বিস্তার করতে পারে তা কিছুটা আন্দাজ করা যায়।

এদিকে, সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ১৩ ম্যাচে মাত্র ৬ গোল হজম করেছে জুভেন্টাস। কিন্তু পর্তুগালের এই ক্লাবটিকে, আসরের প্রথম লেগে ২-১ গোলে হারিয়েছে পোর্তো।

আজ তুরিনে নিজেদের মাঠে ফিরতি লেগে তাই অগ্নিপরীক্ষা জুভাদের। কোয়ার্টার ফাইনাল খেলতে হলে জিততেই হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button