Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

মশা নিধনে ডিএনসিসি’র ক্রাশ প্রোগ্রাম

রাজধানী থেকে মশা দুর করতে যা যা প্রয়োজন তার সবকিছুই করা হবে বলে জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সোমবার সকালে পল্লবীর সাগুফতা খাল এলাকায়, মশা নিধনে ১০ দিনব্যাপী ক্রাশ প্রোগ্রাম উদ্বোধন শেষে, সাংবাদিকদের সাথে আলাপকালে এমনটাই জানান তিনি।

রাজধানীর বাসিন্দাদের আতংকের নাম মশা। দিন-রাত ২৪ ঘন্টা যেন মশার উৎপাত। মশার উপদ্রব দূর করতে ঢাকা উত্তর সিটির উদ্যোগে, কিউলেক্স মশা নিয়ন্ত্রণে সমন্বিত অভিযান শুরু হল আজ থেকে।

এসময় সমন্বিত প্রচেষ্টায় খালগুলোতে পানির প্রবাহমান ধারা ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানান ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। পর্যায়ক্রমে রাজধানী ঢাকার সবগুলো এলাকা মশামুক্ত করা হবে বলেও, জানান তিনি।

শাহরিয়ার রাজ, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button