Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

শিক্ষাক্ষেত্রে এগিয়ে থাকলেও কর্মক্ষেত্রে পিছিয়ে নারী

শিক্ষাক্ষেত্রে নারীরা এগিয়ে থাকলেও পিছিয়ে কর্মক্ষেত্রে। নিরাপত্তাসহ সুষ্ঠু কর্মপরিবেশ না থাকার কারণে নারীরা বঞ্চনার শিকার হচ্ছেন বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন শুধু আইন দিয়ে নয়  নারীদের প্রতি নির্যাতন বন্ধে  দরকার পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থার পরিবর্তন।

পৃথিবীর ইতিহাসে যুগ যুগ ধরেই অস্তিত্ব রক্ষায় এখনো সংগ্রামী নারীরা। যারা পরিবার থেকে গড়েন সমাজ। মাঠ, ঘাট, কিংবা কল কারখানায় শোষিত, নির্যাতিত এই নারী। নিরবে নিভৃতে কাঁদে তাদের স্বপ্ন।

পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নারী সমানতালে এ বিশ্বকে উন্নত করলেও আজো ন্যয্যতা আর নিরাপত্তা বঞ্চিত। এখনো ঘর গৃহস্থালী কিংবা মাঠ ঘাট থেকে বাইরে আসতে পারেনি এদেশের বেশিরভাগ নারী।

সাম্প্রতিক বছরগুলোতে শিক্ষা ক্ষেত্রে ছেলেদের তুলনা মেয়েরা এগিয়ে গেলেও নানা প্রতিবন্ধকতায় পেশাজীবনে তারা জায়গা করে নিতে পারছেন না বলে মনে করেন গনমাধ্যম ও নারী অধিকারকর্মী-ফরিদা ইয়াসমিন। আর, নারীদের অস্তিত্ব রক্ষায় প্রচলিত সমাজ ব্যবস্থা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন মানবাধিকার কর্মী খুশি কবির।

বিশেষজ্ঞরা বলছেন, পদে পদে বাধা, ব্যাংক ঋণের স্বল্পতা, সরকারি নীতি সহায়তা না পাওয়াই নারী উদ্যোক্তা হওয়ার বড় অন্তরায়। শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর সমান অধিকার আর নিরাপত্তা নিশ্চিত করলেই মিলবে তাদের প্রকৃত মুক্তি। গড়বে নতুন সমতার বিশ্ব। এমন মত নারী অধিকারকর্মীদের।

হাকিম মোড়ল, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button