Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

আন্তর্জাতিক নারী দিবস: সমতার বিশ্ব গড়ার প্রত্যয়

আন্তর্জাতিক নারী দিবস। সারাবিশ্বের মতো বাংলাদেশেও দিনটি পালন করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’। রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়ে বিশ্বের নারীদের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া দিবসটি উপলক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করেছে বিভিন্ন সংগঠন।

১৮৫৭ সালের ৮ মার্চ। মজুরি বৈষম্য, কর্মঘণ্টা নির্ধারণ এবং কর্মক্ষেত্রে বৈরী পরিবেশের প্রতিবাদ করেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সুতা কারখানার একদল শ্রমজীবী নারী। তাঁদের ওপর দমন-পীড়ন চালায় মালিকপক্ষ।

পরবর্তীতে নানা ঘটনার প্রেক্ষাপটে ১৯০৮ সালে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ও রাজনীতিবিদ ক্লারা জেটকিনের নেতৃত্বে প্রথম নারী সম্মেলন হয়। এরই ধারাবাহিকতায় ১৯৭৫ সাল থেকে জাতিসংসঘসহ বিশ্বের বিভিন্ন দেশে ৮ মার্চ নারী দিবস হিসেবে পালন শুরু হয়।

নারী দিবস প্রকৃতপক্ষে সব ক্ষেত্রে বৈষম্যহীনভাবে নারীর অর্জনকে মর্যাদা দেওয়ার দিন। এদিন তারা তাদের অধিকার আদায়ে দীর্ঘ সংগ্রামের ইতিহাসকে স্মরণ করে এবং ভবিষ্যতের পথ পরিক্রমা নির্ধারণ করে, যাতে আগামী দিনগুলো তাদের জন্য আরো গৌরবময় হয়ে ওঠে।

ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button