Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাঅন্যান্য

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গলফ টুর্নামেন্ট

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে, সাভার গলফ ক্লাব আয়োজন করলো মুজিববর্ষ ওয়ালটন স্বাধীনতা কাপ গলফ টুর্নামেন্ট। দেশি-বিদেশি তিন শতাধিক গলফারদের অংশগ্রহনে আগামী ১০ মার্চ থেকে শুরু হবে খেলা।

তিনদিনের এই টুর্নামেন্ট চলবে ১২ মার্চ পর্যন্ত। শনিবার দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে সংবাদ সম্মেলনে জানানো হয়, সাতটি ক্যাটাগরিতে অংশ নেবেন প্রতিযোগিরা। তিন শতাধিক গলফারদের মধ্যে বিদেশি রয়েছে ৫০ জন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ারসহ সাভার গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত এ এন এম আবদুল আহাদসহ অন্যান্যরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button