Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

কপিরাইট ঝামেলায় ৭ মার্চের ভাষণের ডিজিটাল কন্টেন্ট

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের অডিও-ভিডিও ডিজিটাল কন্টেন্টে বাংলাদেশি কপিরাইট না থাকায়, জালিয়াতির মাধ্যমে তা দখলে রেখেছিলো ভারতীয় প্রতিষ্ঠান ইনরেকো ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড।

ভিডিও কন্টেন্টটির শেয়ারিংয়ে সামাজিক মাধ্যম ইউটিউব থেকে রয়্যালটি বাবদ তারা অন্তত ১ মিলিয়ন ডলার ব্যবসা করেছে, বলে জানিয়েছে বাংলাদেশ কপিরাইট সমিতি। তবে আশার কথা হলো, কপিরাইট সমিতির উদ্যোগে মালিকানার সেই দাবি এখন ছেড়ে দিয়েছে ভারতীয় প্রতিষ্ঠানটি। এখন শুধু প্রয়োজন, এর কপিরাইট সত্ত্ব সংরক্ষণে যথাযথ পদক্ষেপ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। ১৮ মিনিটের ভাষণটি কেবল একটি জ্বালাময়ী বক্তৃতাই নয়, এটি বাঙালি জাতির মুক্তির সনদ। ২০১৭ সালের ৩০ অক্টোবর এই ভাষণকে বিশ্বে গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো।

ডিজিটাল প্ল্যাটফর্মে, ভাষণটি নিয়ে বাংলাদেশের কোন কপিরাইট না থাকার সুযোগ কাজে লাগিয়ে, জালিয়াতির মাধ্যমে এর মালিকানা হাতিয়ে নেয় ভারতের পশ্চিমবঙ্গের একটি প্রতিষ্ঠান। ইনরেকো ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড নামের ঐ কোম্পানি অবৈধভাবে ২০১২ সাল থেকে ভাষণটির অডিও-ভিডিও কন্টেন্টের আইপি রাইট অনুমোদন করিয়ে নেয়।

যার মাধ্যমে, ভিডিও শেয়ারিংয়ের সামাজিক মাধ্যম ইউটিউব থেকে তারা বিপুল অর্থও কামিয়ে নিয়েছে‌। পরবর্তীতে ডিজিটাল কন্টেন্টির মালিকানা পুনরুদ্ধারে, ভারতের ঐ প্রতিষ্ঠানসহ বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট ৪ কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠায় বাংলাদেশ কপিরাইট সমিতি। যার প্রেক্ষিতে, অবশেষে সম্প্রতি ইউটিউব থেকে মালিকানা দাবি সরিয়ে নিয়েছে ভারতীয় প্রতিষ্ঠানটি।

কপিরাইট নিয়ে কাজ করা এই আইনজীবী মনে করেন, রাষ্ট্রীয় সম্পদ হিসেবে ৭ মার্চের ভাষণসহ এমন গুরুত্বপূর্ণ প্রামাণ্য দলিলের কপিরাইট সংরক্ষণে সরকারের আরো উদ্যোগ নেয়া উচিত।

আসাদ রিয়েল, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button