Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

৯ বছর পর মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচন

দীর্ঘ ৯ বছর পর মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচন আজ (শনিবার)। সভাপতি পদে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচত হয়েছেন, সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আবদুল মুবীন। বাকি ১৬টি পরিচালক পদে নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

এসব পদে প্রথমে মোট ৫১ জন প্রার্থী মনোনয়নপত্র নিলেও, পরে জমা দেন ২০ জন। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৩৩৭ জন ভোটার নির্বাচিত করবেন ১৬ জন পরিচালককে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে আছেন এ বি এম রিয়াজুল কবীর কাওসার।

এর আগে, সকালে অনুষ্ঠিত হয় ক্লাবের বার্ষিক সাধারণ সভা। ঐতিহ্যবাহী এই ক্লাবের সর্বশেষ নির্বাচন হয়েছিলো ২০১১ সালে।

সংশ্লিষ্ট খবর

Back to top button