Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকঅন্যান্য

সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ২০

সোমালিয়ার রাজধানী মোগাদিশুর বন্দরের কাছে, আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। হামলায় আরো অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে, বার্তা সংস্থা রয়টার্স।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সোমালিয়ার রাষ্ট্র-মালিকানাধীন গণমাধ্যম জানায়, বন্দরের কাছে লুল ইয়েমেনি রেস্তোরাঁর বাইরে এ গাড়িবোমাটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পরপরই আশপাশ ধোঁয়ায় ঢেকে যায় এবং গোলাগুলি শুরু হয়।

গাড়িবোমা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। তবে স্থানীয় জঙ্গিগোষ্ঠী এ হামলা চালাতে পারে বলে পুলিশের ধারণা।

সংশ্লিষ্ট খবর

Back to top button