Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগহেলথ টিপস

দেশে ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু, শনাক্ত ৬৩৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ৪৪১ জন।নতুন ৬৩৫ জনসহ মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৪৯ হাজার ১৮৪ জন।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়,গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৭৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১ হাজার ১৪৪ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২১৯টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১১৮টি, জিন-এক্সপার্ট ২৯টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৭২টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৮৭৯টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৭১০টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার চার দশমিক ৬৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ২৫ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৪ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত ছয় জনের মধ্যে ৪ জন পুরুষ,২ জন নারী। মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে চার জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এক জন, ২১ থেকে ৩০ বছররের মধ্যে এক জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৫৭ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪৫ জন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button