Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

মুশতাকের মৃত্যুর ঘটনায় রাজধানীতে বিক্ষোভ

কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুসহ সব হত্যার বিচার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাজধানীতে অনুষ্ঠিত নাগরিক সমাবেশের পর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা আটকে দিয়েছেন পুলিশ।

বুধবার জাতীয় প্রেসক্লাব থেকে পদযাত্রা শুরু হয়ে হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে পৌঁছালে পুলিশি ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী এই পদযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন। তার সঙ্গে রয়েছেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলম, ডাকুসর সাবেক ভিডি নুরুল হক নুর, ভাসানী অনুসারী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু, মুক্তিযোদ্ধা কমান্ড মহাসচিব কাউন্সিলের নঈম জাহাঙ্গীর, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকী, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা চৌধুরী।

এছাড়া আরও রয়েছেন, সাংস্কৃতিক সংগঠন সমগীতের সংগঠক বিথী ঘোষ, লেখক ও প্রাবন্ধিক অরুপ রায়, ডিজিটাল নিরাপত্তা নিরাপত্তা আইনে কারাগারে থাকা রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল আলম ভূঁইয়া, ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসানসহ বিভিন্ন বাম সংগঠনের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী প্রমুখ।

সংশ্লিষ্ট খবর

Back to top button