Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ৫১৫

করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪২৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৫১৫ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৪৭ হাজার ৩১৬ জন।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার তিন দশমিক ৩৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ১২ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত সাত জনের মধ্যে পাঁচ জন পুরুষ, দুই জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগে তিন জন ও চট্টগ্রাম বিভাগে চার জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন সাত জন। মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে পাঁচ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এক জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে এক জন রয়েছেন।

করোনাভাইরাস নিয়ে মঙ্গলবার (২ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৮৯৪ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৮ হাজার ৬৯১ জন।

এদিকে, ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৪৯ লাখ ৮৭ হাজার ৯৫৩ জন এবং মৃত্যু হয়েছে ২৫ লাখ ৪৯ হাজার ৭৪৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ৬ লাখ ৯৬ হাজার ৫৯৬ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button