Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

দেশে নতুন ভোটার বেড়েছে ১৯ লাখের বেশি

বাংলাদেশের মোট ভোটার সংখ্যা এখন, ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯। জাতীয় ভোটার দিবস উপলক্ষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে জানিয়েছে নির্বাচন কমিশন।

এতে জানানো হয়, দেশে পুরুষ ভোটার ৫ কোটি ৬৫ লাখ ৯৮ হাজার ৫ জন, নারী ভোটারের সংখ্যা ৫ কোটি ৫১ লাখ ২২ হাজার ২২৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৪৪১ জন। হালনাগাদকৃত তথ্য অনুযায়ী, নতুন ভোটার বেড়েছে ১৯ লাখ ১৮ হাজার ৫৬ জন। এছাড়া মৃত্যুজনিত কারণে তালিকা থেকে বাদ পড়েছে ১৬ হাজার ৪৯৯ জনের নাম।

নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটার দিবসে নির্বাচন ভবনের সামনের চত্বর হতে সকালে বেলুন উড়িয়ে ভোটার দিবস উদযাপন কার্যক্রমের উদ্বোধন করা হবে। এরপর অডিটোরিয়ামে দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এছাড়াও বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার সব আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে জুম অ্যাপসের মাধ্যমে ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button