
স্প্যানিশ লা লিগায় বার্সেলোনাকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার সুযোগ হাতছাড়া করলো রিয়াল মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাদের সাথে ১-১ গোল ব্যবধানে ড্র করেছে তারা।
আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে, দ্বিতীয়ার্ধের শুরুতে পোর্তুর গোলে এগিয়ে যায় সোসিয়েদাদ। তবে ম্যাচের শেষ মুহূর্তে সমতা টানেন মাদ্রিদের হয়ে শততম ম্যাচ খেলতে নামা ভিনিসিউস জুনিয়র। তাতে পরাজয় এড়িয়ে পয়েন্ট ভাগাভাগি করে লসব্লাঙ্কোসরা।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে, সাউদাম্পটনকে একমাত্র গোল ব্যবধানে হারিয়েছে এভারটন।



