Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপযুক্তরাষ্ট্র

করোনা: বিশ্বে আবারও বেড়েছে শনাক্তের সংখ্যা

বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ টানা ৭ সপ্তাহ কমার পর, গত সপ্তাহে আবারও বেড়েছে শনাক্তের সংখ্যা। সুইজারল্যান্ডের জেনেভায় নিয়মিত ব্রিফিংয়ে একথা জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ট্রেডস আধানম গেব্রিয়াসুস।

শুধু ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির ওপর ভরসা করে, করোনা বিধিনিষেধ শিথিল না করার আহ্বান জানান তিনি। একইসাথে সম্পদশালী দেশগুলোর ভ্যাকসিন জমা করে রাখার পদক্ষেপের নিন্দা জানিয়েছে ডব্লিউএইচও। সারাবিশ্বে করোনায় শনাক্তের সংখ্যা প্রায় সাড়ে ১১ কোটি। মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ২৫ লাখ। রোগ থেকে সেরে উঠেছেন ৯ কোটির বেশি মানুষ।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন দুই কোটি ৯৩ লাখ ১৪ হাজার ২৫৪ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ২৭ হাজার ২২৬ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ১১ লাখ ২৩ হাজার ৬১৯ জন এবং মারা গেছেন ১ লাখ ৫৭ হাজার ২৭৫ জন। আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ১ কোটি ৫ লাখ ৮৯ হাজার ৬০৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৮৩৬ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ লাখ ৫৭ হাজার ৬৫০ জন। ভাইরাসটিতে মারা গেছে ৮৬ হাজার ৪৫৫ জন। আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪১ লাখ ৮২ হাজার ৯ জন। এর মধ্যে মারা গেছে ১ লাখ ২২ হাজার ৯৫৩ জন।

এছাড়া আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এতে বাংলাদেশের অবস্থান ৩৩তম।

সংশ্লিষ্ট খবর

Back to top button