Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

‘বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখে প্রেসক্লাব’

ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে, বাংলাদেশের জাতীয় প্রেসক্লাব বিভিন্ন সময়ে অনেক গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করেছে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। ভবিষ্যতেও এটি তা অ্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের মিডিয়া সেন্টার সংস্কারের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। বিক্রম দোরাইস্বামী আরো জানান, বাংলাদেশের স্বাধীনতাকে সবসময় সম্মান করে ভারত।

মিডিয়া সেন্টার সংস্কার কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি আরো জানান, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন দু’দেশের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করবে বলে আহবান জানান ভারতীয় হাইকমিশনার।

ভারত বাংলাদেশের স্বাধীনতাকে সব সময় অনেক সম্মান করে এবং সব সময় বাংলাদেশের পাশে থাকবে। এ সময় জাতীয় প্রেসক্লাবের সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button