
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজ, দিনের প্রথম ম্যাচে টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়া চক্রের মুখোমুখি উত্তর বারিধারা।
দ্বিতীয় ম্যাচে, ঢাকা আবাহনীর প্রতিপক্ষ বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। শেষ ৫ ম্যাচে দুইবার পয়েন্ট হারাতে হয় ধানমণ্ডির জায়ান্টদের। কোন কিছুতেই শিষ্যদের চাঙা করতে পারছেন না মারিও লামোস।
অন্যদিকে, ফুটবলারদের ফর্ম আর পয়েন্ট টেবিলের অবস্থান সবকিছুই বসুন্ধরার পক্ষে কথা বলছে। এদিকে, আজকের ম্যাচ দিয়ে দীর্ঘ ১৮ বছরের রেফারি ক্যারিয়ারে ইতি টানবেন, সুজিত কুমার ব্যানার্জী।



