Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকযুক্তরাজ্য

যুক্তরাজ্যে ফিরতে পারবেন না শামীমা: যুক্তরাজ্যের আদালত

যুক্তরাজ্যে ফেরার অনুমতি পেলেন না বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক স্কুলছাত্রী শামীমা বেগম। শুক্রবার ব্রিটেনের সুপ্রিম কোর্ট এই রায় ঘোষণা করেছেন।

এর আগে নাগরিকত্ব বাতিল হওয়ার সিদ্ধান্ত আইনগতভাবে মোকাবিলায় ব্রিটেনে ফিরে যাওয়ার অনুমতি চেয়েছিলেন শামীমা। ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্তে তিনি রাষ্ট্রহীন হয়ে পড়েছেন এবং তার মৃত্যুর ঝুঁকি আছে বলে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি।

২০১৯ সালে যুক্তরাজ্যে ফিরতে চান শামীমা। তবে দেশটির সরকার রাষ্ট্রীয় নিরাপত্তার কারণ দেখিয়ে তার নাগরিকত্ব বাতিল করে। এরপর বিষয়টি আদালতে গড়ায়। পরে গত বছরের ২১শে ফেব্রুয়ারি শামীমার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করার সিদ্ধান্তকে বৈধ বলে রায় দেন যুক্তরাজ্যের একটি আদালত।

মাত্র ১৫ বছর বয়সে স্কুলের দুই বন্ধুকে সঙ্গে নিয়ে আইএসএ যোগ দিতে লন্ডন থেকে পালিয়ে সিরিয়ায় পাড়ি জমান তিনি। ২১ বছর বয়সী শামীমা এখন উত্তর সিরিয়ায় সশস্ত্র রক্ষীদের নিয়ন্ত্রণাধীন একটি ক্যাম্পে দুর্গত অবস্থায় আছেন শামীমা। তার স্বামী সিরীয় কারাগারে আছেন বলে মনে করা হচ্ছে এবং তাদের তিনটি সন্তানই মারা গেছে। সূত্র: বিবিসি

সংশ্লিষ্ট খবর

Back to top button