Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ

লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর দায়ে জড়িতদের শাস্তির দাবিসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলটি শাহবাগ-পরীবাগ প্রদক্ষিণ করে ফের শাহবাগে আসে। পরে তারা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় অভিযোগ করা হয়, সরকারের অসংগতি, অন্যায় অবিচার নিয়ে যেনো কেউ প্রশ্ন না তুলতে পারে, সেজন্যই ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে।

বর্তমান সরকার জনগণের সরকার নয় দাবি করে পেটোয়া বাহিনী দিয়ে তারা ক্ষমতায় টিকে আছে বলেও অভিযোগ করেন বক্তারা। এই আইনে চারশ’র বেশি মামলায় প্রগতিশীল চিন্তাধারার মানুষের কন্ঠরোধ করে কারাগারে নিক্ষেপ করা হয়েছে দাবি করে বলা হয়- লেখক মুশতাক আহমেদ ছয়বার জামিনের আবেদন করলেও সরকার তা আমলে নেয়নি।

এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে গাজীপুরের কাশিমপুরে হাই সিকিউরিটি কারাগারে মৃত্যু হয় লেখক মুশতাক আহমেদের। কারা কর্তৃপক্ষ জানায় গতকাল সন্ধ্যার দিকে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুশতাক। পরে তাকে কারা হাসপাতালে নেয়া হয়।

সেখানে অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই লেখক মুশতাকের মৃত্যু হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button