Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপযুক্তরাষ্ট্র

করোনা: বিশ্বে আক্রান্ত ছাড়িয়েছে ১১ কোটি ৩৫ লাখ

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৩৫ লাখ ৪৩ হাজার ৪৫২ জন এবং মৃত্যু হয়েছে ২৫ লাখ ১৯ হাজার ২৫৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ কোটি ৯১ লাখ ২৮ হাজার ২৫২ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন দুই কোটি ৯০ লাখ ৫২ হাজার ২৬২ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ২০ হাজার ৭৮৫ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ১০ লাখ ৬৩ হাজার ৩৮ জন এবং মারা গেছেন এক লাখ ৫৬ হাজার ৮৬১ জন। আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৩ লাখ ৯৩ হাজার ৮৮৬ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৫১ হাজার ৬৬১ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ লাখ ১২ হাজার ১০০ জন। ভাইরাসটিতে মারা গেছে ৮৪ হাজার ৮৭৬ জন। আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪১ লাখ ৫৪ হাজার ৫৬২ জন। এর মধ্যে মারা গেছে এক লাখ ২২ হাজার ৭০ জন।

এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।

সংশ্লিষ্ট খবর

Back to top button