Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপযুক্তরাষ্ট্র

করোনা: বিশ্বে মৃত্যু ২৫ লাখ ছাড়িয়েছে, আক্রান্ত ১১ কোটি

করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১১ কোটি ৩০ লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৫ লাখ ৭ হাজার।ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৩০ লাখ ৮৪ হাজার ৮৫২ জন এবং মৃত্যু হয়েছে ২৫ লাখ ৭ হাজার ৭৬৮ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ কোটি ৮৭ লাখ ১ হাজার ৪৭২ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন দুই কোটি ৮৯ লাখ ৭৪ হাজার ৬২৩ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৮ হাজার ৩৬৮ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ১০ লাখ ৪৬ হাজার ৪৩২ জন এবং মারা গেছেন এক লাখ ৫৬ হাজার ৭৪২ জন। আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৩ লাখ ২৬ হাজার ৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৫০ হাজার ৭৯ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ লাখ ৯০২ জন। ভাইরাসটিতে মারা গেছে ৮৪ হাজার ৪৩০ জন।

আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪১ লাখ ৪৪ হাজার ৫৭৭ জন। এর মধ্যে মারা গেছে এক লাখ ২১ হাজার ৭৪৭ জন। এ ছাড়া আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এরমধ্যে বাংলাদেশের অবস্থান ৩৩ তম।

সংশ্লিষ্ট খবর

Back to top button